শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন উপলক্ষে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা গলিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া মাসুক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমর চন্দ্র দেবনাথ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও জিন্দাবাজার মুক্তিযোদ্ধা সংসদ গলি ব্যবসায়ী সমিতির উপদেষ্ঠা আব্দুর রহমান রিপন, অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারীয়া আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ মার্কেটের সহ সভাপতি মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক শাহ জাহাঙ্গীর, সদস্য আব্দুল আলিম, সেলিম আহমদ, রঞ্জিত দেবনাথ ময়না, প্রচার সম্পাদক কাজি বাবুল, সাংস্কৃতিক সম্পাদক রিপন দাশ, হারুনুর রশিদ তালুকদার, জাকারীয়া খান শাহীন, রেজাউল হক রেজু, ফখর উদ্দিন, জসিম উদ্দিন, রিমন আহমদ, মুকিত মিয়া প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মৌলানা সাব্বির আহমদ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain