শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

পুকুর পাড়ে মিললো টমটম চালকের গলাকাটা মরদেহ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে পুকুর পাড় থেকে এক ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ইজিবাইক ছিনতাইয়ের জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বালিয়ারি গ্রামে একটি পুকুর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আতাউর রহমান (৫৫) উপজেলার মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

চুনারুঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাশ জানান, রাতে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুজি করেও তাকে পায়নি। সকালে গ্রামের একটি পুকুর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আতাউরের ইজিবাইকটি পাওয়া যায়নি। তাই ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain