শিরোনাম :
বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট গ্রহণ ১১ জুলাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর: উদ্বেগের কিছু নেই বললেন বাণিজ্যমন্ত্রী ফটো সাংবাদিক ইকবাল মনসুরের মৃত্যু বার্ষিকীতে বিপিজেএ সিলেটের দোয়া মাহফিল সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ মোস্তাফিজুর রহমান সিলেটে ছিনতাইকারী ও মোবাইল চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব সিলেটের তেলিবাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৮ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী

মানবাধিকার সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের সহযোগিতায় শীতের উষ্ণতা পেল ২০ পরিবার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের বিভিন্ন চা বাগানের শ্রমিকরা এবারের শীতে কম্বল পেলেও দলদলি বাগানের কিছু চা শ্রমিক ছিলেন অনেকটা বাইরে। তারা এই শীতে একটা কম্বলের জন্য বিভিন্ন জনের কাছে আহবান জানান।

সম্প্রতি তাদের আহবানে সাড়া দেয় মানবাধিকার সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশন (মাসাসুফা)। সোমবার (১২ ফেব্রুয়ারি) ২০ পরিবারের কর্তা ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হয় ২০টি কম্বল। কম্বল পেয়ে তারা খুশীতে অনেকটা উদ্বেলিত হয়ে পড়েন। প্রচন্ড এই শীতের শেষ সময়ে কম্বল পেয়ে তারা অনেকটা আনন্দিত।

চা বাগান শ্রমিক কুলমনি বাউরি জানান, এ বছর প্রচন্ড শীত পড়েছে। এবারের শীতে দেখেছি আমাদের বাগানসহ বিভিন্ন বাগানের শ্রমিকদের শীতবস্ত্র দেওয়া হয়েছে। আমরা পাইনি। বিষয়টি পঞায়েত সভাপতি মিন্টু দাসকে জানাই। তার অক্লান্ত পরিশ্রমে আমরা কয়েকটি পরিবার পেলাম শীতের উষ্ণতা।

পাশেই ছিলেন, বয়োবদ্ধ পরিমল দাস। তিনি জানান, খুব খুশী হইছি। আরো আগে পেলে ভাল হত। তারপরও আমাদের দিকে খেয়াল করায় ধন্যবাদ জানান সংগঠনের সকলকে। মানবাধিকার সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে ও সোল ফাউন্ডেশনের সহযোগিতায় এই কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মানবাধিকার সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের (মাসাসুফা) চেয়ারম্যান ফয়সল আহমদ বাবলু, সোল ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফ উদ্দিন, মাসাসুফার সেক্রেটারি মো: ইউসুফ আলী, টুকের বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাসেম চৌধুরী খালেদ, দলদলি চাবাগানের পঞ্চায়েত সভাপতি মিন্টু দাস, দলদলি যুব সংঘের সভাপতি মনোরঞ্জন দাস।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain