শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

ছেলে এসএসসি পরীক্ষার হলে, বাড়িতে অপেক্ষা করছে বাবার লাশ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পরপারে বিদায় নিলেন বাবা। শোকাচ্ছন্ন পরিবারে চলছে আহাজারি!। সকালে ছেলে অনিক হাসান এর এসএসসি পরীক্ষা। ঘরে বাবা সামছুল হকের লাশ রেখে অনিক অংশ নিলো পরীক্ষায়। চোখের জলে লিখতে বসে খাতায়।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজে এসএসসির প্রথম পরীক্ষায় অংশ নিয়েছে অনিক।

এসএসসি পরীক্ষার্থী অনিক হাসান উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কবিরনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সামছুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টায় বার্ধক্যজনিত কারণে দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কবিরনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সামছুল হক (৭৫) নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার দুপুরে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষকরা।

এ ব্যাপারে সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসীম মোদক বলেন, পরীক্ষার্থী অনিক হাসান তার বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসির প্রথম পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থী অনিকের বাবার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা মর্মাহত। তার উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে তাকে পরীক্ষা দেওয়ার জন্য সান্ত্বনা ও সাহস যুগিয়েছি। আমরা অনিকের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain