শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সৌদি আরবে মাটি ধসে প্রাণগেল দুই সিলেটী যুবকের

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সৌদি আরবের রিয়াদে বলিবার্ড আলবাওয়ানির কাজের একটি সাইটে কাজ করতে গিয়ে মাটি চাপায় নাছির উদ্দীন ও তেরা মিয়া নামে দুই বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছে নুরুল আমিন ও রাজিব মিয়া নামে আরো দুই প্রবাসী।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সৌদি আরবে রিয়াদে বলিবার্ড একটি কাজের সাইটে কাজ করতে গিয়ে মাটি চাপা পরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের ফরিদ উদ্দীনের ছেলে নাছির উদ্দীন ও কোম্পানিগঞ্জ উপজেলার সুন্দাউরা গ্রামের মৃত তাহির আলীর ছেলে তেরা মিয়া।

আহত আরো দুই বাংলাদেশী প্রবাসীরা হলেন- গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামের নুরুল আমিন ও কোম্পানিগঞ্জের দলইর গাঁও গ্রামের রাজিব মিয়া।

নিহত নাছির উদ্দীনের পিতা ফরিদ উদ্দিন ও সুন্দাউরা গ্রামের বিলাল উদ্দীন জানান, সৌদি আরব রিয়াদে বলিবার্ড আলবাওনি এলাকায় একই সাইটে কাজ করতে গিয়ে মাটি চাপায় পড়ে নাছির উদ্দীন ও তেরা মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনায় আহত নুরুল আমিন ও রাজিব মিয়া বর্তমানে চিকিৎসাধীন আছে।

তার ছেলের লাশ দেশে আনার জন্য সকল প্রবাসী সংগঠনের প্রতি সহযোগিতার উদাত্ত আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain