শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সরকার শিক্ষায় মেগা প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে: মেয়র আনোয়ারুজ্জামান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ‘‘শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারেনা। দেশকে এগিয়ে রাখতে হলে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। বর্তমান সরকার শিক্ষায় মেগা প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে জাতির মেরুদন্ড গঠনে সহযোগিতা করছে।’’

‘‘প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মাধ্যমে সবার জন্য শিক্ষার ব্যবস্থা সম্ভব করা হয়েছে। এখন আমাদের দেশের শিক্ষার হার বিভিন্ন দেশের চেয়েও অনেক বেশি। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে এবং শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে থাকতে হবে।’’

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জছির আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে শতবর্ষ উৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

অনুষ্ঠানের উদ্বোধক ও সমাপনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌরসভা মেয়র আমিনুল ইসলাম রাবেল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. সায়েম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ পরিচালক মো. জালাল উদ্দিন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সাজিদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।

অনুষ্ঠানে জছির আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain