শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

পিয়াইন নদ থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাটের পিয়াইন নদ থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মর্টার শেল উদ্ধারের বিষয় দৈনিক ভোরের ডাককে নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘পিয়াইন নদে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় বারকি শ্রমিকেরা একটি মর্টার শেল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। সংশ্লিষ্টদের খবর দিয়েছি।’
স্থানীয় লোকজন জানান, আজ দুপুরে দিকে মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদের নয়াগাঙ্গের পাড় নামক স্থানে সনাতন পদ্ধতিতে বালতি দিয়ে বালু তুলছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় হঠাৎ এক শ্রমিকের হাতে শক্ত বস্তুর মতো অনুভব হয়। পরে তিনি পানির নিচ থেকে এটি উঠিয়ে নদীর পাড়ে এনে দেখেন উদ্ধার হওয়া বস্তুটি মর্টার শেল।
স্থানীয় শ্রমিকেরা গোয়াইনঘাট থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল এসে সাধারণ জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। উদ্ধার হওয়া মর্টার শেলটি স্বাধীনতাযুদ্ধের সময়কার বলে ধারণা করছেন স্থানীয়রা। এর আগেও জাফলংয়ে মর্টার শেল উদ্ধার করে ধ্বংসও করা হয়।
ওসি রফিকুল বলেন, ‘একদল পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বোমবিশেষজ্ঞরা এলে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain