শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

শ্রেষ্ঠ জয়িতার সম্মান পেলেন সিলেট বিভাগের যে ৪ নারী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট বিভাগে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন ৪ নারী। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সিলেটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের তাদের সম্মাননা-স্মারক তুলে দেওয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরে মহাপরিচালক (গ্রেড-১) কেয়া খান।

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ৪ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আছমা কামালী শান্তা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী অধ্যাপক ডা. শামসুন নাহার বেগম, সফল জননী কমলী রবিদাশ এবং সমাজ উন্নয়নের জন্য স্বপ্না রানী দেব বর্মা।

প্রধান অতিথির বক্তব্যে কেয়া খান বলেন- স্মার্ট বাংলাদেশ নির্মাণে সকল জয়িতাই আমাদের অনুপ্রেরণার উৎস্য। বাংলাদেশের অসংখ্য নারীর অন্তরে অনুপ্রেরণার বীজ বুনে দেবেন এ জয়িতাবৃন্দ। জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমসহ সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে নারী উন্নয়ন আজ সমাজের বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান।

তিনি আরও বলেন- সমাজে প্রতিকূলতা অতিক্রম করে যে নারী তাঁর কাজের মাধ্যমে উজ্জীবিত তাঁদের সম্মান ও স্বীকৃতি প্রদানের জন্য জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও সরকার নারীর স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ সুরক্ষা প্রদানে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। এজন্য নারীর ক্ষমতায়ন ও উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য লাভের জন্য বাংলাদেশ অর্জন করেছে বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতি।

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি’র সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) দেবজিৎ সিংহ।

বিশেষ অতিথির বক্তৃতা প্রদান করেন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশীদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) জাকিয়া আফরোজ, জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain