শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সারা দেশে তৃতীয় সিলেট জেলাপুলিশ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ::’ ‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ শান্তি প্রগতির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠেয় পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে ২০২৩ সালের অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়ণের ভিত্তিতে সারাদেশে মোট পাঁচটি গ্রুপে পুরস্কার দেয়া হয়।

 

চলতি পুলিশ সপ্তাহে উক্ত বিভাগে “ক” গ্রপে সিলেট জেলা পুলিশ তৃতীয় স্থান অধিকার করেছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের নিকট হতে পুরস্কার গ্রহণ করেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

চলতি পুলিশ সপ্তাহে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম- সেবা পদকে ভূষিত হন।

এছাড়া সিলেট জেলার গোয়াইনঘাট থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, সাবেক অফিসার ইনচার্জ কে এম নজরুল, পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ ইন্সপেক্টর রুবেল হাওলাদার রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক আইজিপি ব্যাজ প্রাপ্ত হন। বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল তাকে ব্যাজ পরিয়ে দেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain