শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

তাহিরপুরে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের বালিজুরী এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে বালিজুরি এলাহি বক্স উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. ইদ্রিস আলী সভাপতিত্ব করেন।

জেলা অফিসের উপপরিচালক (রু.দা.) মো. আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ মুজাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আসাদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা ইমান আলী।

বক্তাগণ তাদের বক্তব্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ও পরবর্তী প্রজন্মের কাছে তুকে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ বাস্তব অভিজ্ঞতার আলোকে মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শোনান।

প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধাদের অনেক ত্যাগ তিতিক্ষার ফল আমাদের এই দেশ। এখন সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য সকলকে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।

জেলা তথ্য অফিসের উপপরিচালক (রু.দা.) মো. আব্দুছ ছাত্তার জানান, অনুষ্ঠান শুরুতে মুক্তিযুদ্ধের ওপর চলচ্চিত্র প্রদর্শন করা হয়। মুক্তিযুদ্ধের ওপর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে আড়াই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain