শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ আটক ৪

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের দোয়ারাবাজারে চোরাই পথে আনা ভারতীয় চিনির চালান আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকার রফিকুল ইসলাম রফুর বাড়ির চলাচলের রাস্তা থেকে চারজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, স্থানীয় দক্ষিন ক্যাম্পেরঘাট গ্রামের মৃত আব্দুল আলী মুন্সির ছেলে হারুন অর রশিদ (৩২), একই গ্রামের মিয়ার উদ্দিনের ছেলে আশ্রব আলী (২২), বাঘমারা গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুন নুর (২৩) ও দক্ষিন ক্যাম্পেরঘাটের মাহাতাব মিয়ার ছেলে হৃদয় মিয়া (২০)কে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা শূল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আনা ৪২ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বর্তমান বাজারমুল্য ২ লাখ ১০হাজার টাকা।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন, অবৈধ এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে আট একটি মামলা রুজু করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain