শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে ইয়াবার সবচেয়ে বড় চালান ধরলো র‍্যাব

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে এখন পর্যন্ত ইয়াবা ট্যাবলেটের সবচেয়ে বড় চালান জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বিশেষ বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৯ এর একটি টিম সোমবার (৪ মার্চ) বিকাল ৫টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার মাইজকান্দি গ্রামের একটি বাড়ি থেকে ৪৭ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

 

এসময় হোসেন আহমেদ (৩৫) ও সিরাজ উদ্দিন (৫১) নামে দুই মাদক কারবারিকে আটক করে র‍্যাব। তাদের বাড়ি মাইজকান্দি গ্রামে।

আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিউর রহমান সোহেল।

 

 

তিনি বলেন- এটাই সিলেটে জব্দকৃত ইয়াবার সবচেয়ে বড় চালান। এর আগে ২০২২ সালে ৩৩ হাজার পিস ইয়াবার একটি বড় চালান সিলেটে জব্দ করেছিলো র‍্যাব-৯।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain