শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

গোয়াইনঘাটে ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :: ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে ফুলেল শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছে উপজেলাবাসী। ১৯৭১ সালের ৭ই মার্চ। রেসকোর্স ময়দানের সেই ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতিকে মুক্তির পথ দেখিয়ে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কালজয়ী সেই ভাষণে বাঙালি জাতি পেয়েছিল মুক্তির দিশা। ইতিহাসের সেই বিরলতম দিনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করলো গোয়াইনঘাট উপজেলার মানুষ।
বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন , প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ (এমপি), গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ, গোয়াইনঘাট প্রেসক্লাব, গোয়াইনঘাট থানা পুলিশ, গোয়াইনঘাট সরকারি কলেজ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain