শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জাতীয় মহিলা সংস্থার সিলেট এর চেয়ারম্যান ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ বলেছেন, নারী সমাজকে পিছনে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী-পুরুষের সমন্বয়ে দেশের উন্নয়নে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের অগ্রাধিকার দিয়ে দেশ পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বেই নারী সমাজ বিশ^দরবারে মাথা উচু করে দাঁড়াবে।
তিনি শুক্রবার (৮ মার্চ) দুপুরে নগরীর উপশহরস্থ কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয় মহিলা সংস্থা সিলেটের জেলা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থা সিলেটের সদস্য মাধুরী গুন, সদস্য কামরুন্নাহার, ট্রেড প্রশিক্ষক সুফিয়া বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রুনা আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাছুমা চৌধুরী। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain