শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে সবাইকে এগিয়ে আসতে হবে-ইসলামী আন্দোলন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার মাসিক নিয়মিত বৈঠক শুক্রবার (৮ মার্চ) বিকাল ৩টায় বন্দর বাজারস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর সভাপতি মুফতি সাইদ আহমেদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী হা: মাও: মাহমুদুল হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম, আলহাজ্ব হা: মাও: আসআদ উদ্দীন, মাওলানা আব্বাস উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটার প্রভাষক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হা: মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম রনি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাও মুহিবুর রাহমান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহা: আব্দুল মালিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোহা: মাঈন উদ্দীন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মো: নুরুজ্জামান, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক হা: ওলিউর রহমান সাদিক, সহ-দপ্তর সম্পাদক মো: জাকির হুসাইন, মোহা: আরিফুর রহমান, মুহা. আলামিন হামজা।

বৈঠকে পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবীতে আগামী ১০ মার্চ রবিবার বাদ আসর বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে স্বাগত মিছিল সফল করতে নগরবাসীর প্রতি আহবান জানানো হয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain