শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে প্রথম রোজাতে ইফতার কেনাকাটার ধুম

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পবিত্র মাহে রমজানের প্রথমদিনে ইফতার কেনাকাটায় ধুম পড়েছে সিলেটে। দুপুর গড়িয়ে আসর নামাজের পর বিকেল হতেই জমে উঠেছে ইফতারের বাজার। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে রাতে সেহরি খেয়ে রোজা রেখেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। সারাদিন অনহারে থেকে ইফতারিতে রসালো ও পুষ্টিকর খাবার গ্রহণ করেন রোজাদাররা।

তাই বাড়িতে যেমন ইফতার তৈরিতে গৃহিনীরা নানা আয়োজনে ব্যস্ত থাকেন তেমনি হোটেল ও রেস্তোরাঁগুলোও ব্যস্ত হয় পড়ে ইফতার বিক্রিতে। সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার ,জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, রিকাবীবাজার, লামাবাজার, শেখঘাট পয়েন্ট, ওসমানী মেডিকেল হাসপাতাল রোড, সুবিদবাজারে পাওয়া যায় অভিজাত ইফতার। তবে সিলেটের অধিকাংশ রেস্টুরেন্ট, খাবারের দোকান, ফুটপাত ও সড়কের অলিতে-গলিতে জমে হরেক রকমের ইফতার।

সিলেটের প্রধান সড়ক থেকে শুরু করে মহল্লার গলি পথেও ইফতারির ঐতিহ্যবাহী খাবার নিয়ে বসে গেছেন দোকানিরা। বিভিন্ন স্থানে পসরা সাজিয়ে বিক্রি করা হচ্ছে ইফতার। দোকানগুলেতে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখেই রকমারি ইফতার তৈরি করা হয়েছে। রোজার প্রথম দিনে মানুষ এখন ভিড় করছেন শহরের অভিজাত ইফতার পণ্যের দোকানগুলোতে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain