শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

ফটো সাংবাদিক মামুন হোসেনের উপর হামলা: বিপিজেএ’র নিন্দা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান মিডিয়া ::  দৈনিক খোলা কাগজ সিলেট অফিসের আলোকচিত্রী ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য মামুন হোসেনের উপর সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা কর্তৃক হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম বলেন, মামুন হোসেন সিলেটের একজন কর্ম দক্ষ মেধাবী পরিশ্রমী ফটো সাংবাদিক। তিনি পেশাগত দায়িত্ব অত্যন্ত গুরুতের সাথে সবসময় পালন করে থাকেন। তার মত একজন পরিচ্ছন্ন মেধাবী ফটো সাংবাদিকের উপর হামলা অত্যন্ত ন্যাক্কার জনক। হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারী সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য আহবান জানাচ্ছি।

উল্লেখ : মঙ্গলবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় নগরীর মদিনা মার্কেট এলাকায় দলবল নিয়ে রেজা সাংবাদিক মামুন হোসেনের উপর হামলা চালায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain