শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ৪টি দোকানে লক্ষাধিক টাকা অর্থদ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে সিলেট মহানগরের কালিঘাট ও মির্জাজাঙ্গালে ৪টি দোকানে অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৪ দোকানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
তিনি জানান, সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রি হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কালীঘাটের বদিউজ্জামন ট্রেডার্সকে ২০ হাজার, মাসুম ট্রেডার্সকে ৫০ হাজার ও রাইমুন ট্রেডার্সকে ১৫ হাজার ও র্মিজাজাঙ্গাল এলাকার বন্ধু স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় ২০ কার্টুন নকল ‘বাওমা কয়েল’ এবং অবৈধ ‘নিরাপদ কয়েল’ জব্দ করা হয়। এসময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। পবিত্র রমজানে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মো. আমিরুল ইসলাম মাসুদ। -বিজ্ঞপ্তি

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain