শিরোনাম :
সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

ভারতের কয়লা খনিতে পাথরচাপায় যুবকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ভারতের অভ্যন্তরে খনি থেকে কয়লা আনতে গিয়ে পাথরচাপায় আইয়ুব আলী (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোরে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত সংলগ্ন ভারতে এ দুর্ঘটনা ঘটে।

 

আইয়ুব উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের বাসিন্দা মজনু মিয়ার ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জামাল মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

জানা গেছে, তাহিরপুর উপজেলার রজনী লাইন গ্রামের আইয়ুবসহ ১০-১৫ জনের একটি দল সেহরি খাওয়ার আগে ভারতের ১১৯৯ আন্তর্জাতিক পিলার বড়ছড়া বিজিবি ক্যাম্পের বুরুংগা ছড়া অতিক্রম করে মেঘালয়ের ৪ নম্বর এলাকায় কয়লা কোয়ারিতে যায়। কোয়ারির ভেতর থেকে কয়লা নিয়ে বের হয়ে আসার সময় ওপর থেকে মাথায় পাথর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় সঙ্গে থাকা সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশ সীমান্তে তার বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ও তাহিরপুর থানার সদস্যরা বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে।

 

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain