শিরোনাম :
সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক

সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে রামাদ্বান ফুডপ্যাক বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে পবিত্র মাহে রামাদ্বান ফুডপ্যাক বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৩টায় নগরীর আখালিয়া সুরমা এলাকায় শতাধিক পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণ করেন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাসেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহসান হাবীবের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাতক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক খছরুজ্জামান খছরু, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মো. আমিনুজ্জামান চৌধুরী, ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রেনেসা যুব কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল মাছুম, সিলেট জজ কোর্টের এপিপি এডভোকেট মো. আলা উদ্দিন, সমাজসেবক এমদাদুল হক স্বপন, ঢাকা ইয়াং স্টারের সভাপতি ডা. মারুফুর রহমান তালহা, সমাজসেবী আলীম উদ্দিন, জাতীয় যুব পুরস্কারপ্রাপ্ত আত্মকর্মী মো. নজরুল ইসলাম, সিলেট ইয়াং স্টারের সাবেক সহ সভাপতি জুনেদ আহমদ, রাসেল আহমদ দিপু, মামুন চৌধুরী, মো. হাসান, তোফায়েল আহমদ, ছাতক ইয়াং স্টারের সভাপতি মাস্টার পংকজ দত্ত, সাধারণ সম্পাদক ও ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, সমাজকর্মী কয়ছর আহমদ কাওসার প্রমুখ। উক্ত রামাদ্বান ফুডপ্যাক এ অর্থায়নকারী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইতালি ইয়াং স্টারের নেতৃবৃন্দ, এক্সিকিউটিভ ও দাতা সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান উপস্থিত সকলেই। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরেছ আলী। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain