শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

কার চাপায় চা শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: গত শুক্রবার (১৫ মার্চ) বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জের কানিহাটি চা বাগানে কাজ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী প্রাইভেট কার চাপায় চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনে কুঞ্জবালা মৃধা নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা বাগানে সাধারণ চা শ্রমিকরা শমসেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে ৩ ঘণ্টা

সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। নিহত কুঞ্জ বালা বাগানের অফিস লাইনের বাসিন্দা বলে জানা গেছে।

চা ছাত্র যুবক পরিষদ কানিহাটি চা বাগানের সাধারণ সম্পাদক সৌরভ বীন জানান, কানিহাটি চা বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃধা সেকশনে কাজ শেষে বাড়ি ফিরছেন। বিকেল পৌনে ৫টার দিকে ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain