শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেট আলিয়ার মাঠে পড়ে ছিল ভবঘুরের লাশ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট মহানগরের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে রাশেদ আহমদ (৩৬) নামে এক ভবঘুরে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরের ভিআইপি সড়ক সংলগ্ন মাদ্রাসা মাঠের পশ্চিমে প্রান্ত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে তার পরিপূর্ণ ঠিকানা এখনো পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, গত ৬-৭ মাস ধরে ওই যুবক মাঠের পাশেই রাত্রিযাপন করতেন। মঙ্গলবার সকালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে কোতোয়ালি থানায় খবর দেন। পরবর্তীতে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

সিলেট কোতোয়ালি মডেল থানার শাহজালাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) কাজি জামাল উদ্দিন বলেন, স্থানীয়দের পাওয়া খবরের প্রেক্ষিতে মরদেহ উদ্ধার করা হয়। এটা স্বাভাবিক মৃত্যু ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain