শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে মাসব্যাপী গণ ইফতার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে গণমানুষের সাথে ইফতার করলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি। বুধবার (২০ মার্চ) ৯ রমজান রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়াম এর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিমের উদ্যোগে মাসব্যাপী এ গণ ইফতারের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও পরিচারক) দেবজিৎ সিংহ। এছাড়াও রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক, ক্রীড়া ব্যক্তিত্ব, ছাত্রনেতা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, আমি মধ্যপ্রাচ্যে থাকাবস্থায় দেখেছি মুসলিম দেশগুলো বড় পরিসরে রোজাদারদের ইফতার করানো। সেখান থেকে উদ্ধুদ্ধ হয়ে গত বছর থেকে আমি গণ ইফতারের আয়োজন করছি। আল্লাহ্ আমাকে যতোদিন বাঁচিয়ে রাখবে ততোদিন পর্যন্ত গণ ইফতারের আয়োজন চালিয়ে যাবো এবং আজীবন মানুষের সেবা করে যাবো। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain