শিরোনাম :
সুনামগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ৪ মেশিন ধ্বংস গোয়াইনঘাটে মুক্ত স্কাউট গ্রুপের রোভার ওরিয়েন্টেশন শিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোহিঙ্গা সংকট সমাধানে চীন ও ভারতের সহযোগিতা প্রয়োজন: শফিকুর রহমান হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর

রেমিটেন্স যোদ্ধাদের সেবা প্রদানে সবাইকে আন্তরিক হতে হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রেমিটেন্স যোদ্ধাদের সেবা প্রদানে সকলকে আরো আন্তরিক হতে হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী,এমপি।

 

নতুন নিয়োগপ্রাপ্তদের সেবা ও ব্যবহারের উপর মন্ত্রণালয়ের ভাবমূর্তি নির্ভর করে জানিয়ে তিনি বলেন, আপনাদের কাছে আসা সেবা প্রত্যাশীরা অনেক আশা-ভরসা নিয়ে আপনাদের কাছে সেবা নিতে আসে। আপনারা যত স্বচ্ছ ও স্বাচ্ছন্দ্য সেবা প্রদান করবেন মন্ত্রণালয়ের ভাবমূর্তি তত উজ্বল হবে।

 

শনিবার দুপুরে (২৩ মার্চ) ঢাকাস্থ বাংলাদেশ-কোরিয়া টিটিসি এ জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নতুন যোগদানকৃত কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর সভাপতিত্ব করেন। জনশক্তি কমর্সংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিভিন্ন পদে প্রায় ৩০০ জন জনবল নতুন করে নিয়োগ দান করেন।

 

নতুন কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সর্বদা স্বচ্ছ, কর্মঠ ও বিনয়ী হতে হবে। আপনাদের কাছে আসা সেবা প্রত্যাশী কারা সেটা বুঝতে হবে। তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। তাদের প্রতি বিনয়ী ও আন্তরিক আচরণ করতে হবে। নিজের কাজে ফাঁকি না দিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

 

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে মান্ধাতা আমলের যন্ত্রপাতি দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন এ প্রশিক্ষণ নতুন প্রজন্মের কাজে লাগছে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহে আধুনিক যুগোপযোগি যন্ত্রপাতি স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

 

তিনি বলেন, শুধুমাত্র প্রবাসীদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই হবে না, প্রশিক্ষকদের ও প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তির সম্পর্কে প্রশিক্ষণ দিতে হবে। আমি আশা করছি, আধুনিক যন্ত্রপাতির সমন্বয়ে কিছুদিনের মধ্যে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ ঢেলে সাজাতে সক্ষম হবো।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain