শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

তপোবন যুব ফোরামের নতুন কমিটি, সভাপতি আবু জাবের, সেক্রেটারি মাহফুজ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর আখালিয়াস্হ তপোবন আবাসিক এলাকার ঐতিহ্যবাহী তপোবন যুব ফোরামের নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২৪-২০২৫ সালের জন্য কমিটির সভাপতি মো: আবু জাবের ও সাধারণ সম্পাদক মো.মাহফুজ হাসান খান মিসবাহ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৯ মার্চ) বাদ জুম’আ তপোবন যুব ফোরামের উদ্যোগে ফোরামের আহ্বায়ক সৈয়দ মনসুর আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: মাজিদুর রহমানের পরিচালনায় এক সাধারণ সভা অনুষ্টিত হয়।

উক্ত সভায় আহ্বায়ক কমিটির প্রস্তাবনায় ৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মো: আবু জাবের, সহ—সভাপতি রফিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক, মো.মাহফুজ হাসান খান মিসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মরতুজা আলী, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল হোসেন রাফাত, অর্থ সম্পাদক মোঃ আব্দুল মুমিত, প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ উমায়ের আলম সরকারের নাম প্রস্তাব করলে উপস্থিত সকলেই সমর্থন করেন এবং সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটি অনুমোদিত হয়।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা আ. ন. ম. ওহিদ কনা মিয়া, সাংবাদিক মুহিত চৌধুরী, আনোয়ার খান, হাজী মাহমুদুল হোসেন সেজু, মোফাজ্জল খান, হাফিজ মাও. মুফতি নোমান সা’দী, ডা. এইচ. এম. জালালী, মো. সামসুল হক, মো. মকবুল হোসেন, মো. রাশেল আহমেদ, শফিক মিয়া, হেলাল আহমদ, মো: খালেদ আহমদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain