শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সুনামগঞ্জে সড়কে প্রাণ হারালেন পুলিশ কর্মকর্তা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জে সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটি ও গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পুলিশের এসআই নিহত ও আরেক এসআই আহত হয়েছেন। রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নের নোয়াগাও গ্রামে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত এসআই মহিউদ্দিন ও আহত এএসআই মামুন আহমদ সুনামগঞ্জ কোর্টে দায়িত্ব পালন করেন।

 

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন জানান, সিলেট থেকে একটি প্রাইভেট কারে করে এসআই মহিউদ্দিন ও এসআই মামুন সুনামগঞ্জে আসছিলেন। রবিবার সকাল ১১টায় শান্তিগঞ্জের নোয়াগাও গ্রামের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা খায়। পরে পাশের গাছের সঙ্গেও ধাক্কা খায়। ঘটনাস্থলেই এসআই মহিউদ্দিন মারা যান। গুরুতর আহত হন এএসআই মামুন আহমদ। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কৈতক হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। নিহতের মরদেহ পরিবারের কাছে আইনী প্রক্রিয়া শেষে হস্থান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain