শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

বালাগঞ্জ ও ওসমানীনগরের ৪৯০টি পরিবারের এস ও এস শিশু পল্লী সিলেটের ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পবিত্র ঈদ-ঊল-ফিতর উপলক্ষ্যে সিলেট জেলার ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিবারের ন্যায় পরিবার শক্তিশালীকরণ কর্মসূচীর উপকারভোগী সুবিধা বঞ্চিত ৪৯০ টি পরিবারে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
সোমবার বেলা সাড়ে এগারটায় ওসমানী নগর উপজেলার দয়ামীরস্হ এস ও এস শিশু পল্লী সিলেট প্রাঙ্গণে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
প্রকল্প পরিচালক, এস ও এস শিশু পল্লী সিলেট এর প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন।
এস ও এস সামাজিক কেন্দ্র সিলেট সহকারী পরিচালক ও ইনচার্জ তানবীর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে দয়মীর ইউনিয়নের উপকারভোগীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পরবর্তীতে ২ এপ্রিল বুরুঙ্গা এলাকার পূর্ব সিরজনগর, বোয়ালজোড় ইউনিয়নের সোনাপুর, মোহাম্মদপুর এলাকায়ও উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বুরুঙ্গা ইকবাল আহমাদ স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ও এস শিশু পল্লী সিলেট এর প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী,
বুরুঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আখলাকুর রহমান, বুরুঙ্গা ইকবাল আহমাদ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফখরুল ইসলাম সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।
তিনদিন ব্যাপী খাদ্য বিতরণ অনুষ্ঠানের শেষ দিন ৩ এপ্রিল উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ওসমানপুর ইউনিয়নের মমিনপুর এলাকায় এবং বোয়ালজোড় ইউনিয়নের বাণীগাঁও মডেল হাই স্কুলে।
মমিনপুর এলাকায় খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস ও এস শিশু পল্লী সিলেট এর প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল ও বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ।
খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১). পোলাও চাল ০২ কেজি, ২). সয়াবিন তেল ০২ লিঃ, ৩). লবণ – ০১ কেজি, ৪). মসুর ডাল – ০২ কেজি, ৫). পিঁয়াজ – ০১ কেজি, ৬). গুড়ো দুধ ২০০ গ্রাম – ০১ প্যাকেট, ৭). চিনি – ০১ কেজি, ৮) মুড়ি – ১ কেজি, ৯) লাচ্চা সেমাই ০৩ প্যাকেট, ১০) ছোলা – ০১ কেজি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain