শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে এতিমদের মধ্যে ঈদের পোশাক বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন (রেজিঃ নং-৪৭৩৬৯০) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে মাদরাসায় অধ্যয়নরত ছাত্র ও এতিমদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর শামীমাবাদস্থ মাদরাসাতুল হুদা আল ইসলামিয়ায় ঈদের পোশাক বিতরণ সম্পন্ন হয়।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাবেদ আহমদ এমরান (জাবেদ এমরান) এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খাঁন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পিছিয়ে থাকা এতিম, অসহায় ও দুঃস্থ মানুষজন আমাদের সমাজেরই অংশ। সমাজের বিত্তশালীর পাশাপাশি সামর্থ্যবানরা এগিয়ে আসলে এতিম ও দুঃস্থদের জীবনমান উন্নত হবে, দুঃখ কষ্ট লাগব হবে। এতিমদের মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে যারা ঈদের পোশাক বিতরণের মহতী উদ্যোগ নিয়েছেন তাদের তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহবায়ক মো. জহিরুল ইসলাম মিশু, মাদরাসাতুল হুদা আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল মাওলানা মোহাম্মদ আব্দুস শুকুর।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ, ইশরাক হোসাইন। ঈদ বস্ত্র বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, কমিশনের সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন, সহ-সাধারণ সম্পাদক মো. মহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খাঁন, মাদরাসাতুল হুদা আল ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল গণি, শিক্ষক মাওলানা মুফতি মোস্তফা কামাল শহীদ ও হাফিজ মাওলানা আব্দুল্লাহ মুতাব্বির ও মাদরাসার ছাত্ররা। বিজপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain