শিরোনাম :
সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ আমাদের জন্য সর্বোত্তম পথনির্দেশনা-সিসিক প্রশাসক সিলেটের এক কলেজ থেকে ৬ ছাত্রী পেলেন ৭৫ লাখ টাকা করে বৃত্তি হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যানশূন্য, নাগরিক সেবা ব্যাহত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস বড়লেখায় সাংবাদিক নজরুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৩১৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য মঙ্গলবার (১১ জানুয়ারি) দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা বৈঠকে বসছেন বলে জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম বলেন, করোনার প্রভাবে ভিন্ন পদ্ধতিতে পরীক্ষা হওয়ার কারণে ফল প্রকাশের জন্য একটি নীতিমালা প্রণয়ন করতে সব শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকরা মঙ্গলবার বৈঠকে বসছেন।

 

ফল প্রকাশের প্রস্তুতির বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সংবাদমাধ্যমকে জানান, ৩০ দিনের মধ্যে যাতে ফল প্রকাশ করা যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। আশা করা যাচ্ছে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা যাবে। তবে এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ছয়টি। তাই কিছুটা সময় বেশিও লাগতে পারে।
গত ৩০ ডিসেম্বর শেষ হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। ২০২১ শিক্ষাবর্ষে ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। এবার দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা দিয়েছেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain