শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

সিলেটে ১৪ ট্রাক চোরাই ভারতীয় চিনি জব্দ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে অবৈধভাবে আসা ভারতীয় চিনিবোঝাই ১৪ ট্রাক জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৬টায় সিলেট সদর উপজেলার কোম্পানীগঞ্জ-জালালাবাদ রোডের উমাইরগাঁও এলাকার ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভারতীয় চিনিবোঝাই গাড়িগুলো জব্দ করা হয়।এ পর্যন্ত এটি জেলায় জব্দকৃত সবচেয়ে বড় চালান।

জানা যায়, ট্রাকগুলো কোম্পানীগঞ্জ থেকে জালালাবাদের দিকে যাচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া দিলে ১৪টি ট্রাক, প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায় চোরাকারবারিরা। জব্দকৃত চিনির অনুমানিক মূল্য ২ কোটি টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখের নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, ওসি মিজানুর রহমান, ওসি তদন্ত খালেদ মামুনসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনিবোঝাই ১৪টি ট্রাক, ১টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল জব্দ করেছি।

জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান বলেন, সিলেটের সর্ববৃহৎ ভারতীয় চিনি চোরাচালান জব্দ করা হয়েছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain