শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

হবিগঞ্জ থেকে ৬ ট্রাক ভারতীয় চিনি উদ্ধার

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের পর এবার হবিগঞ্জে ৬ ট্রাক ভর্তি ভারতীয় চিনিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (৬ জুন) রাতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ঢাকা-সিলেট মহাসড়কের তিতারকোনা নামকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের অ্যাডিশনাল ডিআইজি মো. শহিদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, গেছে, ভারতীয় চিনি নিয়ে কয়েকটি ট্রাক চোরাচালানের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে- বৃহস্পতিবার রাতে এমনই এক গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল থানাধীন তিতারকোনা নামকস্থানে চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ৮টার দিকে চেকপোস্টে তাদের আটক করে তল্লাশি চালিয়ে ৬ ট্রাকভর্তি ভারতীয় চিনিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

 

এরআগে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন শিবেরবাজার এলাকার উমাইরগাঁও-এর রাস্তায় ভাদেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভারতীয় চোরাই চিনিভর্তি ১৪টি ট্রাক জব্দ করে জালালাবাদ থানাপুলিশ। এসময় একটি মোটরসাইল ( সিলেট মেট্রো-ল-১২-২৭৪৯) ও একটি প্রাইভেট কার (সিলেট-গ-১১-০৮৯৫) ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain