শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী ভূমিসেবা সপ্তাহ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেটের
বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন, সিলেট এর বর্ণাঢ্য আয়োজনে শনিবার ( ৮ জুন) সকাল ১০ টায় সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান সভাপতিত্বে, উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিলেট বিভাগীয় কমিশনার
আবু আহমদ ছিদ্দীকী।

এসময় সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী বলেন, বাংলাদেশের খুব কম মানুষই আছেন যারা ভূমি-সংক্রান্ত জটিলতায় পড়েন নি। অজ্ঞতার কারণে কারও জমি হয়তো ভুল রেকর্ড হয়ে গেছে। আবার কেউ ওয়ারিশদের সম্মতি যাচাই না করেই জমিটি ক্রয় করে মামলার সম্মুখীন হয়েছেন। কেউ আবার জমি কিনতে গিয়ে মামলাই কিনে ফেলেছেন। জমির পূর্ব ধারাবাহিকতা যাচাই না করে কেবল সর্বশেষ দাখিলা দেখে জমি ক্রয় করে অনেকের প্রতারিত হওয়ার খবরও শোনা যায়।

সর্বোপরি, অনলাইনে নামজারি করা, ভূমি উন্নয়ন কর পরিশোধের মাধ্যমে ডিজিটাল দাখিলা প্রাপ্তি, ভূমিসেবা কল সেন্টার ১৬১২২ নম্বরে ফোন করে ডাক বিভাগের মাধ্যমে ঘরে বসেই পর্চা গ্রহণ ইত্যাদি জনপ্রিয় সেবা হলেও অনেকের কাছে এখনও বিষয়গুলো অজানা এই প্রেক্ষাপটে ‘ বাংলাদেশের সাধারণ নাগরিকগণের ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিবছর সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হয়। স্মার্ট ভূমিসেবাসহ ভূমি মন্ত্রণালয়ের নানামুখী কর্মকাণ্ড সম্পর্কে দেশের সকল নাগরিক অবহিত হয়ে উন্নত ভূমিসেবা গ্রহণে আগ্রহী হোক এটাই প্রত্যাশা।’

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain