শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেটে নেমে গেছে বন্যার পানি, নগরীতে পরিচ্ছন্ন অভিযান শুরু

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

সিলেটে নেমে গেছে বন্যার পানি, নগরীতে পরিচ্ছন্ন অভিযান শুরু

 

অনুসন্ধান নিউজ ::  বিপদসীমার নিচে নেমে এসেছে সুরমা নদীর পানি। শহরের কোন রাস্তা, ঘাটে পানি দেখা যায়নি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে সুরমা নদীর পানি গতকাল পর্যন্ত ১০.৪৯ সে.মি. নেমে এসেছে এবং গত ২৪ ঘন্টায় ১৪ মি.মি বৃষ্টিপাত হয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরে যাচ্ছেন পানিবন্দি মানুষ।

এদিকে বন্যা পরবর্তী জলাবদ্ধতা ও দুর্গন্ধ দূর করতে নগরীতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার (০৬ জুন) বেলা সাড়ে ১১ টায় নগরীর তালতলা বৈঠাখালে আটকে থাকা আবর্জনা পরিষ্কার করতে অভিযান চালানো হয়। সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীনের নেতৃত্বে তালতলা বৈঠাখালে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈঠাখালে স্বাভাবিক পানি প্রবাহে বাধা নিমূর্ল ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।

সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, বন্যায় জলাবদ্ধ এলাকাগুলো থেকে পানি নেমে গেছে। বন্যা কবলিত এলাকা পরিচ্ছন্ন করতে মঙ্গলবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে। বন্যার পানি নামার পর যেসব স্থানে ময়লা—আবর্জনা জমে ছিলো সেগুলো পরিচ্ছন্ন করে ব্লিচিং পাউডার ছিটানো হবে। আশ্রয় কেন্দ্রগুলোতে থেকেও লোকজন নিজেররবাসা বাড়িতে চলে যাচ্ছেন। তবে এখনো যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে থেকে তাদের রান্না করা খাবারসহ ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সিসিক। প্রেস বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain