শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

নগরীতে কোন অবৈধ পশুরহাট বসতে দেয়া হবে না : সিসিক মেয়র

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: নির্ধারিত কোরবানীর পশুর হাট ব্যতীত অবৈধ হাট বসালেই আইনানোগ ব্যবস্থা গ্রহণ করবে সিলেট সিটি কর্পোরেশন। সোমবার (১০ জুন) দুপুর ১টায় মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে একটি জরুরি বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১৩ জুন থেকে ৫ দিন পর্যন্ত সিলেট নগরীতে ৮টি কোরবানীর পশুর হাট ইজারা আহ্বান করা হয়েছে। সিটি কর্পোরেশনের নির্ধারিত ৮টি পশুর হাট ব্যতীত অবৈধ হাট বসতে দেয়া হবেনা। কেউ অবৈধ হাট বসালে তার বিরুদ্ধে আইনানোগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, কোরবানীর পর দ্রুত বর্জ্য অপসারন করবে সিসিক। হাট চলাকালে শহরকে পরিচ্ছন্ন রাখতে সার্বক্ষণিক পরিস্কার অভিযান চালানো হবে। পবিত্র ঈদের দিন নির্ধারিত স্থানে কুরবানীর বর্জ্য ফেলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। এ লক্ষ্যে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য সিসিকের পক্ষ থেকে প্রচারণামূলক কর্মসূচির সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিটি কর্পোরেশন আগামী ১৩ জুন থেকে ৫ দিন পর্যন্ত নগরীর নতুন টুকেরবাজার (তেমুখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা), মাছিমপুর কয়েদির মাঠের খালি জায়গা, মেজরটিলা বাজার সংলগ্ন খালি জায়গা, শাহপরাণ পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, টিলাগড় পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, সিটি কর্পোরেশনের মালিকানাধীন এস ফল্ট মাঠ ও দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালে কোরবানীর অস্থায়ী পশুর হাট ইজারা আহ্বান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানসহ বিভিন্ন শাখা প্রধান উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain