শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেটে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির নেতৃবৃন্দদের সম্মাননা প্রদান

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির নেতৃবৃন্দদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতি। গত (৯ জুন) সন্ধ্যায় সিলেটের পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি বাবুল প্রসাদ, সাধারণ সম্পাদক ইমামুল হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন নাজুল, ঢাকা বিভাগের সিনিয়র সহ সভাপতি মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মো. রাজীব শেখ মেরিন সংবধনার জবাবে জানান, সিলেট হচ্ছে ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত একটি আধ্যাত্মিক শহর। আমরা এখানে আসতে পেরে আনন্দবোধ করছি। তারা বলেন, সিলেটে ফুল জগতে জেলা ফুল ব্যবসায়ীরা অত্যন্ত দক্ষতা ও সততার সাথে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। সিলেটে ফুল ব্যবসায়কে আরো সমৃদ্ধ করতে যত ধরনের সহযোগিতা দরকার আমরা তা করার চেষ্টা করবো।

সংবর্ধনা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মো. কামাল হোসেন, নুরুল ইসলাম, কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, সমিতির সভাপতি মো. মনিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রাসেল আলী, সহ সভাপতি শাহীন আহমদ, মোমিন আহমদ, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আলকাছ মিয়া, সহ অর্থ সম্পাদক সালেহ আহমদ, সমাজসেবক সম্পাদক মিলাদ চৌধুরী, সৈয়দ আবু সায়েম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নিপন সিনহা প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain