শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

 র‌্যাবের-৯ এর অভিযানে-করিম উল্লাহ মার্কেটে চোরাই মোবাইলসহ গ্রেফতার ৬

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে বিপুল পরিমাণ মোবাইল ও আইএমইআই পরিবর্তনকারী সরঞ্জামাদিসহ চোরাই মোবাইল সিন্ডিকেটের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

সোমবার (১০ জুন) নগরীর বন্দর বাজারস্থ করিম উল্লাহ মার্কেটের ৩য় তলায় একাধিক মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে মোবাইল চোর, ছিনতাইকারী চক্র ও মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী সংঘবদ্ধ চক্রের ৬ সক্রিয় সদস্যকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল এবং মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী বিভিন্ন ডিভাইসসহ গ্রেফতার করা হয়।

 

তাদের কাছ ২৩১ টি স্মার্ট মোবাইল, ১০ টি বাটন মোবাইল, ১০ টি ট্যাব, ০২ টি পিসি, ০৩ টি মনিটর, ০২ টি কীবোর্ড, ০২ টি মাউস, ০১ টি হার্ডড্রাইভ, ০২ টি পেনড্রাইভ, নগদ ৭৫,৫৫০ টাকা এবং ০১ টি আইএমইআই পরিবর্তনকারী ডিভাইস জব্দ করা হয়। মঙ্গলবার (১১জুন) দুপুরে র‍্যাব-৯ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল। গ্রেফতারকৃতরা হলেন, নজিবুল ইসলাম জেবলু (২২), মোঃ আব্দুর রহিম (২৮), মোঃ মাসুদ মিয়া (২৩), মোঃ ইমন (২২), মিজানুর রহমান (২২), আব্দুর রহমান (২২)।

র‌্যাব জানায়, সিলেট শহরের বিভিন্ন জনবহুল এলাকায় একাধিক সংঘবদ্ধ মোবাইল চুরি ও ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। খুবই অল্প সময়ে চুরি-ছিনতাইয়ের কাজ শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে চুরি ও ছিনতাইকৃত এসব মোবাইল পরবর্তীতে আইএমইআই পরিবর্তন করা হয়। পাশাপাশি তারা মোবাইলের কেসিন, ডিসপ্লেও পরিবর্তন করে ফেলে। অনেক ক্ষেত্রে এই সকল মোবাইল বিভিন্ন অপরাধ করার জন্য অপরাধীরা ক্রয় করে থাকে। গ্রেফতারকৃত এই চক্রটি দীর্ঘদিন যাবত মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করেছে বলে জানা যায়। ব্র্যান্ড এবং কোয়ালিটি ভেদে এসব মোবাইলের দাম বিভিন্ন পরিমাণ টাকা পর্যন্ত হয়ে থাকে। গ্রেফতারকৃত এই চক্রটি প্রায় ২০ থেকে ২৫ হাজারের অধিক মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করেছে বলে জানায়। তারা ব্র্যান্ড ও কোয়ালিটিভেদে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যেই যে কোন মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে বিক্রয়ের জন্য প্রস্তুত করে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain