শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

চামেলিবাগে টিলাধসে স্বপরিবারে করিমের মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ভারী বর্ষণে সিলেট নগরীর ৩৫নং ওয়ার্ডের মেজরটিলা চামেলিবাগ এলাকায় টিলাধসের মত মর্মান্তিক দুর্ঘটনায় যুবদল নেতা আগা করিম উদ্দিন স্ত্রী সন্তানসহ নিহত হওয়ায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ। মরহুমদের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

সোমবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহম এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ৩৫নং ওয়ার্ড যুবদল নেতা আগা করিম উদ্দিনের স্বপরিবারের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও বাকরুদ্ধ। করিম উদ্দিন যুবদলের সকল দলীয় কর্মসূচীতে সবসময় তৎপর ছিল। আল্লাহ পাক মরহুম আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও তাদের শিশু সন্তান নাফজি তানিমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain