শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সাইক্লোনের স্মরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জীবন বড় নাকি ছোট সেটি বড় কথা নয়। জীবনের পূর্ণতা হচ্ছে ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকার স্বার্থকতা। কম সময়ের একটি জীবনে কবি নাজমুল ইসলাম মকবুল অনেক ভালো কাজ সম্পাদন করেছেন। তিনি একজন ভালো সংগঠক ছিলেন। তার লেখা আনন্দ দিতো। বিশেষ করে সিলেটের আঞ্চলিক ভাষায় লেখা ‘আমরার ঘরের তাইন’ ইত্যাদি সৃষ্টিকর্মের মাধ্যমে তিনি বেঁেচ থাকবেন। আমাদের প্রত্যেক লেখককে পরিশ্রমী ও নিজেদের লেখার প্রতি যত্নশীল হতে হবে।

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সাইক্লোনের ২৮৫তম সাহিত্য আসরে কবি সংগঠক গীতিকার নাজমুল ইসলাম মকবুল’র স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাংবাদিক দৈনিক সিলেট সংলাপ-এর সম্পাদক মুহাম্মদ ফয়জুর রহমান একথা বলেন।
গত সোমবার (১০জুন) সন্ধ্যায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক কবি মোঃ আমিনুল ইসলাম।

সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির পরিচালনায় সভায় নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আব্দুল কাদের তাপাদার, সাহিত্যসমালোচক কবি বাছিত ইবনে হাবীব, দৈনিক শুভ প্রতিদিন-এর বার্তা সম্পাদক কবি সালমান ফরিদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রভাষক ইসরাক জাহান জেলী। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রফেসর ডা. আব্দুল মজিদ, গল্পকার সেলিম আউয়াল, কবি বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, কবি আব্দুল মুকিত অপি এডভোকেট, কবি ইছমত হানিফা চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain