শিরোনাম :
সিলেটে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরকে অপহরণের চেষ্টা, জনতার হাতে ধরা গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রেমের সম্পর্কে যশোরের স্কুলছাত্রীকে নিয়ে সিলেটে, তরুণ গ্রেপ্তার সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায়–মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখা গঠনের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন-এমপি এমরান চৌধুরী সিলেটে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু আখালিয়া নবাবী মসজিদ এলাকার ব্যবসায়ী সমিতির অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাইক্লোনের কবিতা পাঠের আসর ও সাহিত্য আড্ডা

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ‘সাহিত্যে মানুষের জীবনের আনন্দ-বেদনা যেমন ফুটে উঠে, তেমনি সাহিত্য মানুষকে উজ্জীবিত করে উদ্দীপ্ত করে।

এজন্যেই সাহিত্যের সাধকেরা শ্রদ্ধার পাত্র। তবে লেখালেখির মাধ্যমে সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হলে, মানুষের মনে ছাপ ফেলতে হলে অবশ্যই ব্যাপক অধ্যয়ন-চর্চার মাধ্যমে লেখকরা নিজেদেরকে দক্ষ করে তুলতে হবে। ’

সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে কবি রাহনামা শাব্বীর চৌধুরীকে নিয়ে আয়োজিত কবিতা পাঠের আসর ও সাহিত্য আড্ডায় বক্তারা এ কথা বলেন। গত সোমবার (১০.০১.২০২২) সন্ধ্যায় নগরীর শাহজালাল উপশহরে অনুষ্ঠিত সাইক্লোনের ১৯৬তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন লেখক-সাংবাদিক সেলিম আউয়াল।

তরুণ সাহিত্যকর্মী কবি আহমাদ সালেহ-এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন দৈনিক সিলেট সংলাপ-এর সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি সালেহ আহমদ খসরু, যুক্তরাজ্য প্রবাসী কবি তাবেদার রসুল বকুল, কাউন্সিলর নাজনীন আকতার কণা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, রোটারিয়ান বিমলেন্দু পাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আবদুল বাতিন ফয়সল, কবি নাজমুল আনসারী, শিক্ষাবিদ বুস্তান চৌধুরী, শিল্পী দেওয়ান নূর চৌধুরী, কবি ধ্রুব গৌতম, এডভোকেট ছড়াকার আব্দুস সাদেক লিপন, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, লতিফা-শফি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শেখ আবদুর রশিদ, বেতার-টিভির কন্ঠশিল্পী সৈয়দ মাহবুব এলাহী, সিলেট লেখিকা সংঘের সহসভাপতি মাসুদা সিদ্দিকী রুহি, সাধারণ সম্পাদক হোসনে আরা কলি, শাবিপ্রবি’র প্রশাসনিক কর্মকর্তা তাহমিনা খাতুন শিউলি, কবি সুফিয়া জমির ডেইজি, কবি শামীমা আক্তার ঝিনু, শিক্ষিকা সামিয়া ওয়াহিদ, কবি সেনোয়ারা আক্তার চিনু, শিপারা শিপা, প্রভাষক কবি ইশরাক জাহান জেলি, কবি জুই ইসলাম, কবি নাঈমা চৌধুরী, আফিয়া সুলতানা, রওশন আরা বাঁশি, ফাহমিদা চৌধুরী, গাজী আবদুল কুদ্দুস, ইফতেখার শামীম, জান্নাত আরা খান পান্না, শহিদুল ইসলাম, শেলিনা রাজা, নার্গিস সুলতানা রুমি, রাহাত আরা চৌধুরী, ফাহিমা কবির, আশরাফুল ইসলাম, জয়নাল আবেদীন, রোকসানা বেগম, তাপাদার জান্নাতুল জাহরা, প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন লাহিন নাহিয়ান।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain