শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সিলেট নগরীতে তিনঘণ্টার বৃষ্টিতে ফের জলাবদ্ধতা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক :: সিলেট নগরীতে ফের বৃষ্টিতে প্লাবিত হয়েছে বেশ কিছু এলাকা। আজ বৃহস্পতিবার সকালের ঢানা বৃষ্টিতে এ জলাবদ্ধতা তৈরি হয়েছে।জানা গেছে- নগরের জালালাবাদ আবাসিক এলাকা, উপশহর, সোবহানীঘাট, তেরোরতন, মাছিমপুরসহ শহরের নিম্নাঞ্চলের এলাকায় বৃষ্টির পানি জমেছে। এসব এলাকার কোথাও কোথাও হাঁটুসমান পানি। সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেট এর আকাশে বজ্রমেঘের অবস্থান রয়েছে। এটা কেটে যেতে সময় লাগবে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১০টা) মুশলধারে বৃষ্টিপাত হচ্ছে।এদিকে আগামী তিনদিন সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।গতকাল বুধবার এমন পূর্বাভাস দেয় আবহাওয়া অফিস।প্রসঙ্গত- সম্প্রতি ভারি বৃষ্টিতে নগরীর প্রায় শতাধিক এলাকা ডুবে যায়। ভোগান্তিতে পড়েন প্রায় ৬ থেকে ৭ হাজার পরিববার।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain