শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেট টুকেরবাজারে বাস চাপায়-আহত-৪

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক :: জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে একটি বাস একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে। এতে চালকসহ অটোরিকশার ৪ যাত্রী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয়রা জানিয়েছেন। আজ রবিবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে টুকেরবাজার এলাকায় ইয়াসিন কমিউিনিটি সেন্টারের সামনে সিলেট-সুনামগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বেপরোয়া গতির বাস (সুনামগঞ্জ-জ ১১-০০১৪) ওভারটেকিং করতে গিয়ে ছাতকগামী অটোরিকশাকে (সিলেট-থ ১১-৭৬৬২) চাপা দেয়। এতে চালক ও ৪ যাত্রী আহত হন । স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। ঘটনার পর জালালাবাদ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশা জব্দ করে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain