শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

বৃষ্টি ভিজে সিলেট শাহী ঈদগাহে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::  গতকাল রাত থেকে ভারী বৃষ্টি মাথায় নিয়ে সিলেট শাহী ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ জুন) সকাল ৮টায় জামাতটি অনুষ্ঠিত হয়। তবে মুসল্লির সংখ্যা ছিলো অনেক কম। প্রতি ঈদে লক্ষাধিক মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করলেও প্রতিকুল আবহাওয়ার কারণে আজকের জামাতে ছিলো মাত্র কয়েক হাজারের উপস্থিতি।জামায়াতে ইমামতি ও পরে দোয়া পরিচালনা করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান।

এদিকে, ঈদের দিন (সোমবার) ভোররাত ৪টা থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছে। ইতোমধ্যে তলিয়ে গেছে মহানগরের অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেকেরই বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে।

এ অবস্থায় ঈদগাহে মুসল্লির উপস্থিতি কম। বেশিরভাগ মুসল্লি পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত আদায় করেছেন।

 

দেখা গেছে, ভারী বর্ষণে সিলেট মহানগরের এয়ারপোর্ট রোড তলিয়ে গেছে। এছাড়া অনেক সড়কে হাটুর উপরে পানি। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন জলাবদ্ধ এলাকাগুলোর মানুষজন। অনেকেই ঈদের জামাতে যেতে পারেননি।

 

 

আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা হয়েছিলো- ঈদের দিন সিলেট অঞ্চলে বৃষ্টি হতে পারে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain