শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

গোয়াইনঘাটে প্রশাসনের পক্ষ থেকে কোরবানির মাংস বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঈদুল আযহার মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগির করার উদ্যোগ হিসেবে গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমনের উদ্যোগে গোয়াইনঘাট সদর ইউনিয়নের শিমুলতলা ও লাবু আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে ১০০ টি পরিবারকে কোরবানির মাংস বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম,  গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম পিপিএম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন।

এছাড়া আশ্রয়ণ কেন্দ্রে ৬৭ টি পরিবারের ২৫২ জন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার ও সেমাই পরিবেশন করা হচ্ছে।

এ ব্যাপারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ এমপি বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহবান জানান। পাশাপাশি গোয়াইনঘাট উপজেলার প্রতিটি আশ্রয়কেন্দ্র সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রেখে নিজ নিজ দায়িত্বে আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের উদ্ধারের মনমানসিকতা নিয়ে প্রস্তুত থাকার অনুরোধ করেন।
তিনি বলেন যত বড় বন্যা হোক না কেন ভয় পাওয়ার কিছু নেই শেখ হাসিনা সরকার আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain