শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

বন্যার্তদের মাঝে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করুন: বাসদ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বন্যা কবলিত এলাকা ও আশ্রয় শিবির পরিদর্শন করা হয়। গত ১৯জুন বুধবার বিকাল ৫টায় নগরীর মির্জাজাঙ্গালস্হ আশ্রয় শিবির সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, মামুন বেপারি, শ্রমিক নেতা হারুন মিয়া,জাহেদ মিয়া, মনজুর আলম, প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ বন্যা আক্রান্ত মানুষের দুর্ভোগের কথা শুনেন এবং বলেন, বন্যা প্রাকৃতিক হলেও দুর্ভোগের জন্য দায়ী মনুষ্য সৃষ্ট সংকট। অপরিকল্পিত উন্নয়ন, নদী-খাল-জলাশয় দখল-ভরাট, পাহাড়-টিলা কাঠাসহ প্রাণ প্রকৃতি ধ্বংস বন্যা সমস্যার অন্যতম কারণ। নেতৃবৃন্দ বলেন, আমাদের দলের পক্ষ থেকে নগরীর জলাবদ্ধতা নিরসন ও সিলেট অঞ্চলের বন্যা সমস্যার স্হায়ী সমাধানের দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জলাবদ্ধতা ও বন্যা সমস্যার সমাধানে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

নেতৃবৃন্দ, সিলেট নগরী ও উপজেলায় বন্যা আক্রান্ত মানুষের মধ্যে ত্রাণ, নগদ অর্থ ও ঔষধ সরবরাহের জন্য জন্য সরকারের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, যেকোন দুর্যোগে আমাদের দল মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।সমাজের অবস্থা সম্পন্ন মানুষদের কে দুর্ঘোত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain