শিরোনাম :
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু সিলেট নগরী একটি ফ্ল্যাট থেকে ৫ নারীসহ আটক ৬ ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

পানিবন্দি মানুষের মাঝে এড আব্দ্লুাহ হেলালের শুকনো খাবার বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে আকস্মিক বন্যায় কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা আইনজীবি সমিতির সাবেক সহ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল হেলাল।
বৃহস্পতিবার (২০ জুন) পাহাড়ি ঢলে বন্যার পানিবন্দি মানুষের খুজ খবর নিয়ে নিজস্ব তহবিল থেকে এই শুকনো খাবার বিতরণ করেন তিনি।
এসময় তিনি ২নং পূর্ব ইসামপুর ইউনিয়নের নোওয়াগাও, শিমুলতলা, রনিখাই ইউনিয়নের ফেদেরগাও, ডেস্কিবাড়ী, তেলিখাল ইউনিয়নের খিলাকুরি, পেচুটিলা, ইছাকলস ইউনিয়নের মাটিবয় টিলা, ২নং পূর্ব ইসামপুর ইউনিয়নের কাঠাল বাড়ীসহ ভিন্ন ভিন্ন এলাকায় পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ি ঢলে বন্যার পানিবন্দি মানুষের খুজ খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। গত নির্বাচনে আমি উপজেলাবাসীর প্রতি বলেছিলাম আপনাদের সেবায় সব সময় কাজ করবো এবং নির্বাচনে দেওয়া আমার প্রতিশ্রুতি পালনে চেষ্টা করছি। আমি আশা করি আমার এ কাজ অব্যাহত থাকবে। পাশাপাশি আমি সমাজের বিত্তবানদের এসবয় পানিবন্দি মানুষের সাহায্যে এগিয়ে আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মো হাসান আলী, মো জসিম মিয়া, কাওছার আহমেদ, আব্দুল্লাহ আল সাদ্দাম হোসেন, রাজিব আহমদ, রিপন মিয়া, বদরুদ্দোজা প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain