শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১২৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুন) বাদ যোহর নগরীর ৩৮নং ওয়ার্ডের টিওরবাড়ী জামে মসজিদে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের ব্যবস্থাপনায় ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল নেতা রফি চৌধুরীর সহযোগিতায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খান, মহানগরের যুগ্ম আহবায়ক রুনু আহমদ, আজিজ খান সজিব, আহবায়ক কমিটির সদস্য সফিক আহমদ, সোলেমান খা, গুলাম মস্তফা, সোবান আজাদ, সালাহ উদ্দিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain