শিরোনাম :
ভাইরাল’ হওয়া সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার তিন যাত্রীর নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না-মন্ত্রী খন্দকার মুক্তাদির উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে-সিলেটে নাসিম হোসাইন দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে সিলেটে যুবদলের প্রতিবাদ সমাবেশ সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’-এর পরিচিতি সভা ও নির্বাচনী ইশতেহার প্রকাশ সরকারি কিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন-করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির মাদক-চোরাচালানবিরোধী অভিযানে ৬০ লাখ টাকার মাদকসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ সিলেটে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে শুদ্ধাচার পুরস্কার ও কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে প্রতি বছরের ন্যায় ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার (২৪ জুন) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি ।
অনুষ্ঠানে সিলেট বিভাগাধীন জেলা প্রশাসকগণের মধ্যে মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট গ্রেড ০২-০৯ এর কর্মচারীদের মধ্যে শহীদুল ইসলাম সোহাগ, সিনিয়র সহকারী কমিশনার গ্রেড ১০-১৬ এর কর্মচারীদের মধ্যে দিলীপ কুমার রায়, সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. এনামুল হক জুবেল, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং গ্রেড ১৭-২০ এর কর্মচারীদের মধ্যে মো. লায়েছ আলী পরিচ্ছন্নতা কর্মী-কে ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।
সরকারি কর্মকাণ্ডে দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন, সেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছর হতে মন্ত্রণালয়/বিভাগ পর্যায়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা ‘এপিএ’-র প্রবর্তন করা হয়। একটি সরকারি অফিস তার কার্যতালিকা, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, নীতি ও কৌশলকে বিবেচনায় রেখে সুনির্দিষ্ট কাঠামো অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই চুক্তি স্বাক্ষর করে। এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগাধীন সকল জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে বিভাগীয় কমিশনারের কার্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ সম্পাদন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain