শিরোনাম :
নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎ সিলেটে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু সিলেট বিভাগে সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে ভারী বৃষ্টি এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশ্বনাথে বিএনপি ও সহযোগী সংগঠনের আলোচনা ও দোয়া মাহফিল লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট জগতের ঐতিহাসিক আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেইনার্স কনফারেন্স সম্পন্ন

সিলেট থেকে পায়ে হেঁটে হজ করতে যাত্রা শুরু করল ফয়সল আহমদ সাগর

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::পায়ে হেঁটে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সিলেট থেকে রওনা দিয়েছেন ফয়সল আহমদ সাগর (৩৮) নামের এক যুবক। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাটবল গ্রামের মৃত মঞ্জিল আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেট মহানগরীর খাসদবির বাদামবাগিচা এলাকায় বসবাস করেন। শুক্রবার (২৮ জুন) বেলা ২টায় সৌদি আরব উদ্দেশ্য হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন।

পায়ে হেঁটে হজ পালনের যাত্রার বিষয়ে ফয়সল জানান, গত বছর আমি একটি সড়ক দুর্ঘটনা আমি গুরুতর আহত হয়েছিলাম। এরপর থেকে আমি মনে মনে ইচ্ছা পোষণ করি আমি পূর্ণ সুস্থ্য হয়ে পায়ে হেঁটে পবিত্র কাবা তাওয়াফ করবো। হজ করবো। তাই পরিবারের অনুমতি নিয়ে আজ হযরহ শাহজালাল (রহ.) দরগাহে নামাজ আদায় করে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে পায়ে হেঁটে সৌদি আরব রওনা দিয়েছি।

যাত্রা পথ নিয়ে ফয়সল বলেন, সেখান থেকে বিয়ানীবাজার উপজেলার সুতারকান্দি স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারত যাব। ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাব। সৌদি যেতে প্রায় বছরখানেক সময় লাগবে। তিনি প্রধানমন্ত্রীসহ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে দেশবাসীর দোয়া কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain