শিরোনাম :
ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ সিলেট-আখাউড়া রেলপথ ডুয়েলগেজ ডাবল লাইন করার দাবি সিলেট বিভাগ গণদাবি পরিষদের জিয়া সংসদ সিলেট জেলা শাখার ‘জুলাই গণঅভ্যুত্থান এবং ঐক্যের রাজনীতি’ শীর্ষক আলোচনা হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত রাতারগুলে ব্যবস্থাপনায় ঘাটতি-ঝুঁকিপূর্ণ ওয়াচ টাওয়ার, যানজটে নাকাল পর্যটক সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

সিলেটের জেলা প্রশাসকের সাথে জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাক্ষাত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পুণ্যভূমি সিলেট জেলার অধিবাসীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে সকল মহলের সহযোগিতা কামনা করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। তিনি মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির সাথে সৌজন্য সাক্ষাতকালে এ আহবান জানান। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপদেষ্ঠা আব্দুল্লাহ সিদ্দিকির নেতৃত্বে সৌজন্য সাক্ষাতকালে নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের আশু রোগমুক্তি কামনা করে বলেন, তাদের এ আত্মদান কথনোই বৃথা যাবে না। আমাদের দেশকে তরুণরাই গড়ে তুলবে। নেতৃবৃন্দ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য র্নিধারণে প্রশাসনের দৃষ্টি কামনা করেন। এসময় নেতৃবৃন্দ পুন্যভূমি সিলেটের সার্বিক আইনশৃঙ্গলার উন্নয়নে সহযোগিতার আশ^াস দেন।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান বারাকাত, জাতীয় পার্ট নেতা আব্দুল মালেক খান, ইসমাইল আলী আশিক, সুফিয়ান খান, মুরাদ আহমদ শাহীন, সেবুল আহমদ তালুকদার, আব্দুল হান্নান রুমন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain