শিরোনাম :
সিলেটে দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে মহানগর জামায়াত নেতৃবৃন্দ ৫ বন্ধু সিলেটে এসেছিলেন ঘুরতে, ফেরার পথে দুর্ঘটনায় মারা যান সাইফুল সিলেটের সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাবৌযুপ’র দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন সিলেটে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ শাহজালাল জামেয়া ইসলামিয়ায় বার্ষিক সাংস্কৃতিক পুরস্কার বিতরণ সম্পন্ন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ও বাবা-মায়ের মুখ উজ্জ্বল করতে কার্যকর ভূমিকা রাখবে : কয়েস লোদী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও শিরনি বিতরণ করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সকল স্তরের নির্বাচন: সিলেটে প্রতিমন্ত্রী শাহে আলম সিলেটে শিশু ফাহিমা হত্যা: জাকিরের মৃত্যুদণ্ড, বাকি দুজনকে খালাস

ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে বুধবার নগরীর কোর্ট পয়েন্ট কালেক্টরেট জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা হাফিজ আসআদ উদ্দিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইদুর রহমান আজাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতী সাইদ আহমদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আমির উদ্দিন, মহানগর সেক্রেটারি আলহাজ্ব মাওলানা বদরুল ইসলাম, মহানগর জয়েন্ট সেক্রেটারি মাওলানা সিরাজ উদ্দিন আনসারী, মহানগর সহ সেক্রেটারী মাওলানা আবদুস সোবহান আব্বাসি, মহানগর শাখার ফতোয়া বিষয়ক সম্পাদক মুফতি জসিম উদদীন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর শাখার দফতর সম্পাদক ক্বারি মাওলানা শহিদুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যাঁরা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে এদেশকে পুনরায় স্বাধীন করেছেন তাদেরকে রাষ্ট্রিয়ভাবে জাতীয় বীরের মর্যাদা দিয়ে সন্মানিত করার দাবী জানান। বীরত্বের সহিত আন্দোলন করতে গিয়ে আহত হয়েছেন সকল আহতদের সুচিকিৎসা সরকারি ব্যাবস্থাপনায় নিশ্চিত করার দাবী জানান।

সভাপতির তাঁর বক্তব্যে দেশের সকল ঘরানার উলামায়ে কেরাম ও সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain